html

Showing posts with label কালীপদ চক্রবর্ত্তী. Show all posts
Showing posts with label কালীপদ চক্রবর্ত্তী. Show all posts

Wednesday, April 11, 2018

কালীপদ চক্রবর্ত্তী

কুকুরের জাত

কালীপদ চক্রবর্ত্তী


সমর বাবু শেখসরাই-এ থাকেন। প্রতিদিন সকালে ছেলে রাজাকে স্কুলের বাসে তুলে দিতে যান। প্রতিদিন রাজার অদ্ভূত অদ্ভূত প্রশ্নের উত্তর তাকে দিতে হয়। রাস্তায় যাবার পথে রোজই ভোর বেলা চোখে পরে বাঙালি এবং অবাঙালি বহু পুরুষ ও মহিলারা তাদের কুকুরকে নিয়ে বেড়াতে বের হন। কুকুরের সাথে কথা বলেন। পাড়ার ভট্টাচার্য্ মশাই-ও তার কুকুরদের নিয়ে বেড়াতে আসেন এবং কুকুরদের সাথে বাংলায় কথা বলেন।



একদিন রাজা সমর বাবুর কাছে জানতে চায় - আচ্ছা বাবা, কুকুরদেরও কি বাঙালি, পাঞ্জাবি এইরকম ভিন্ন ভিন্ন জাত হয়?



সমীর বাবু প্রথমটা অবাক হলেও ছেলের সন্দেহের কারণ জানার জন্য জিজ্ঞাসা করেন – তোমার এরকম মনে হল কেন? 



রাজা -  বাবা, ঐ পাঞ্জাবি ভদ্রলোক তার কুকুরের সাথে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন এবং কুকুরটা তার কথা বুঝতে পারছে। আবার ভট্টাচার্য্ কাকু বাংলায় কুকুরগুলোর সাথে কথা বলছেন ও তার কুকুরগুলো বাংলা বুঝতে পারছে এমন ভাব দেখাচ্ছে। তাহলে কি বাঙালি কুকুর, পাঞ্জাবি কুকুর ইত্যাদি বিভিন্ন জাতের কুকুর হয়? না হলে আলাদা আলাদা ভাষা বোঝে কেমন করে?





গোঁড়ায় গলদ


সায়ক ছোটবেলায় আদর্শলিপিতে পড়েছিল -  “সদা সত্য কথা বলিবে, কদাচ মিথ্যা বলিবে না” ইত্যাদি ইত্যাদি। বাবা, কাকাদেরও দেখতো সেই পথ অনুসরণ করে ন্যায়ের পথে চলতে। তার এক মাস্টারমশাই ছিলেন নাম – অজয় কুমার মুখোপাধ্যায়।  ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে মিথ্যা কথা বলবে না বলে স্থির করে নিয়েছিল। কিছুদিন সত্যি-কথা বলার পর দেখল,  নিজের মনোবল অসম্ভব বেড়ে যায়। তাই সত্যকে আঁকড়ে ধরেছিল।



চাকরী পেয়ে দিল্লী চলে আসে। চাকরীতে জয়েন করে প্রথম দিনই কারো ফোন এল, তিনি সায়কের Boss এর সাথে কথা বলতে চান। ফোন হোল্ড করে বসকে গিয়ে জানাতেই বললেন –

-          বলে দিন আমি অফিসে নেই।

সায়কের তখন আকাশ থেকে পরার মত অবস্থা। এ কুল রাখি, না ও কুল রাখি। একদিকে মিথ্যা বললে এতদিনের সত্যি বলার প্রতিজ্ঞা ভঙ্গ হয়। অন্যদিকে মিথ্যা না বললে ভাল চাকরীটা হাত ছাড়া হতে পারে। এই রকম এক মানসিক দ্বন্দ্বের মধ্যে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। সে দিন চাকরীটা সে ছাড়তে পারিনি। কারণ বেকারত্বের তিক্ত অভিজ্ঞতা তার জানা ছিল। বেশ কিছুদিন মানসিক দ্বন্দ্বে ভুগছিল। কথায় কথায় তার সমস্যাটা অমলদা( পারিবারিক বন্ধু) কে জানাল। অমলদা সব কিছু শুনে বললেন –



অমল দা      -   তোমার শিক্ষার গোঁড়ায় গলদ আছে। তুমি আদর্শলিপিটা ভালভাবে পড়নি। অর্থাৎ সঠিক অর্থ বুঝতে পারনি।

সায়ক    -   মানে?

অমল দা      -   ওতে লেখা ছিল “সদা সত্য-কথা বলিবে। কদাচ মিথ্যা বলিবে না” তাইতো? অর্থাৎ ওই উপদেশটা অন্যের জন্য। নিজের জন্য নয়। তুমি সত্য কথা বলিবে। কিন্তু আমি সত্য কথা বলিব কোথাও   লেখা ছিল না।

এতবছর পর  সায়কের ব্যাপারটা পরিষ্কার হল।

Tuesday, April 10, 2018

কালীপদ চক্রবর্ত্তী

বৈশাখী

কালীপদ চক্রবর্ত্তী



চারিদিকে ঝড় উঠেছে,
কাঁপছে ভূমি কাঁপছে।
গাছ-পালার ও রেহাই নেই আর,
সবাই কেমন কাঁপছে।

পূবের আকাশ লাল হয়েছে,
সূর্যটাও ভাবছে।


চারিদিকে ঝড় উঠেছে,
কাঁপছে ভূমি কাঁপছে।

পাগলা গোপাল আনন্দেতে,
দু’হাত তুলে নাচছে।

চারিদিকে পোড়া গন্ধ,
এদিক, ওদিক ভাসছে।



চারিদিকে ঝড় উঠেছে,
কাঁপছে ভূমি কাঁপছে।

চালাক-চতুর শিয়ালগুলো,
লেজ গুটিয়ে ভাগছে।

আনন্দেরই জোয়ারেতে,
মানুষগুলো হাসছে।




রঙফানুষের নেশা

       

রঙের নেশায় মানুষগুলো
নাচছে কেমন নাচছে রে,
সর্বাঙ্গে তার কাদার প্রলেপ,
তবুও কেমন হাসছে রে।


পুতুল নাচের এই দুনিয়ায়,
প্রলয় নাচন নাচছে ঐ,
সাপের বিষে গরল জেনেও,
নেশা ছাড়তে পাড়ছে কৈ?


নীলকণ্ঠ হবার আশায়,
বিষ-সমুদ্রে দিচ্ছে ঝাঁপ,
যৌবনের ঐ উদ্যমতায়,
জেনেশুনেও করছে পাপ।

দিন-দুপুরে মুখোশ পরে,
শোনায় কত নতুন গান,
সন্ধে হলে তারাই আবার,
‘ম’-এর নেশায় মজা পান।

রঙ প্রদীপের চমকেতে,
চামচিকেরাও দিচ্ছে প্রাণ,
ভদ্র, সভ্য মানুষগুলো,
কেমন করে বাঁচায় মান?

Facebook Comments